• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

আনোয়ার হোসেন মুকুলের কবিতা মনের গতি

Reporter Name / ২০০ Time View
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

 

 

ইদানীং কেন যেন বারবার ফিরে যেতে মন মন চায়
সেইসব আনন্দ বেদনার দিনগুলোতে।
ফিরে যাওয়া যায় অতি সহজে,
শুধু একটু নস্টালজিক হওয়া চাই,
আর কিছুরই দরকার নেই!!

তারপর শুধু উড়তে থাকা আর উড়তে থাকা!!
ম্যাক (Mach) থ্রী গতিতে বিদ্যুৎ বেগে  নীলিমা ভেদ করে  শুধুই ছুটে চলা।
আর দেখে নেয়া সেইসব ক্ষণগুলোকে আবার নতুন করে!!
যেখানে পরে আছে আমার যতোসব আনন্দ বেদনার স্মৃতিময় কাব্য!

পানির নীচে ডুব মেরে মাছেদের লুকোচুরি দেখে
মূহুর্তে চলে যাই  বেতবুনিয়ার মগ পাড়ার দোছোয়ানির আড্ডায়!

ছিলিমপুরের সাগর পাহাড় ভেদ করে
উঠে যাই ছেড়াদ্বীপ হয়ে নিঝুম দ্বীপে!!
সুন্দরবনের গভীর থেকে ফিরে আসি জাফলং তামাবিলে!!
এবার ম্যাক ফোর গতিতে ফিরে আসি আমানত হল, কাঁটা পাহাড়, শহীদ মিনার হয়ে নীলগিরিতে!!

সেখান থেকে এক লাফে পৌঁছে যাই নাগরকোট হয়ে পোখারায়!!
গতি বাড়ছে তো বাড়ছেই!!
বিদ্যুৎ বেগে পৌঁছে যাই তাইপে ওয়ান জিরো ওয়ানের সর্বোচ্চ লেভেলে!!

বড় একটা ডাইভ, মাথা তুলি ঈগল স্কয়ারে!!
আবার ডুব!!
কক্সবাজার সৈকতে ভেসে উঠে মেতে উঠি
বন্ধু আড্ডায়,
আবার ফিরে আসি সেই বড় পুকুরের পানির নীচে!!
বৃষ্টির শব্দ শুনতে শুনতে
চোখে মুখে আনন্দ নিয়ে
আস্তে আস্তে ভেসে উঠি,

ভাসতেই থাকি শুধু ভাসতেই থাকি!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category