• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, সম্পাদক তারেক খান

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

 

 

অর্ণব : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)-এর একাংশের দ্বি-বার্ষিক নির্বাচনে গিয়াস-তারেক প্যানেল সবকটি পদে জয়লাভ করেছে। স্থানীয় সময় রবিবার (৯ জানুয়ারি) জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে ৩৮৯ জন বাংলাদেশি ব্যবসায়ী ও তাদের প্রতিনিধি এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন উপলক্ষে উৎসবমুখর ছিল প্রবাসী নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস এলাকা।
নির্বাচনে জেবিবিএ’র কার্যকরি পরিষদের ১৫টি পদে গিয়াস-তারেক ও টুকু-মুনীর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। রাত ১০টায় নির্বাচন কমিশন ফল ঘোষণা করেন।


নির্বাচনে বিজয়ীরা হলেন- সভাপতি গিয়াস আহমেদ, সহ-সভাপতি মোল্লা এম এ মাসুদ ও মো. হামাস জিলানী, সাধারণ সম্পাদক মো. তারেক এইচ. খান, যুগ্ম সম্পাদক মো. মফিজুর রহমান, কোষাধ্যক্ষ এস এম আবুল হাসান, সাংগঠনিক

সম্পাদক আতিকুল ইসলাম জাকির, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক জাফর উল্লাহ মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমেদ, দপ্তর সম্পাদক মো. জেড. রহমান আকাশ, কার্যকরী সদস্য ডা. বর্ণালী হাসান, রকি অ্যালিয়ান, আব্দুর আলিম, খালেদ আখতার ও মো. হীরা।


নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. এ বারো ভূঁইয়া, নির্বাচন কমিশনার জাফর মিতা, বেলায়েত হোসেন বেলাল ও আবু হেলেন হোসেন।

বিজয়ী হবার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদ বলেন, নির্বাচনে আমরা সবাই জয়ী হয়েছি। সবাই মিলে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবো।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তারেক এইচ. খান বলেন, আমাদের প্যানেলের যেসব প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়নে কাজ করবো।

ছবিগুলো তুলেছেন বিখ্যাত ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category