• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

সান্তাহারে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ১

Reporter Name / ১৪৭ Time View
Update : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

 

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার ২৪ শে ডিসেম্বর বেলা ১২.৩০ মিনিটের দিকে খুলনা হতে চিলাহাটি গামী রুপসা আন্তঃনগর ট্রেন কে লক্ষ্য করে কিছু ব্যক্তি পাথর নিক্ষেপ করে যার ফলে ওই ট্রেনের এসি বগির জানালার কাঁচ ভেঙ্গে এক যাত্রী আহত হয়।

এ ঘটনায় আজ দুপুর ১২ টা ৩৫ মিনিটে দিকে নাটোর স্টেশন এর অভিযান চালিয়ে রাজন শিকদার ৩০ নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় অন্যরা কৌশলে পালিয়ে যায়। আটককৃত আসামি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নামা শীতলা গ্রামের মানিক শিকদারের ছেলে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, আটককৃত ব্যক্তির সাথে আরো কিছু ব্যাক্তি মিলে চলন্ত ট্রেনে এলোপাথাড়ি পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটক করার চেষ্টা চালানো হচ্ছে। সান্তাহার রেলওয়ে থানার এসআই মাজেদ আলী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category