• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

অপরুপ প্রস্থান: বব দেবাশিস দাস

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

 

বব দেবাশিস দাস
অপরুপ প্রস্থান
এক দিন যদি চলে যাই এক দম না বলে,
না কোয়ে কোন কথা,
তুমি কি ব্যাথা পাবে ?
স্বপ্নেও তো ভাবোনি এমন হবে,
কতোকথা ছিলো
কত শত বিষয় আসয়,
না বলেই চলে যাবো দুম করে,
নিস্ফল তুমি খুঁজে খুঁজে হবে অশান্ত,
পর্বত আরোহী যেমন ঘেমে নেয়ে একাকার,

 

যেতে হবে আরো দূরে,
ছুঁতে হবে সাদা মেঘ
তবু কি তারে ছোঁয়া যায়,
আমার ছায়া স্পর্শ হবে না তোমার হাতে
স্বপ্নেরা যেমন অধরা থাকে,
আমি ও তেমনি রয়ে যাবো কোন এক না বলা দেশে ।
তাৎক্ষনিক হয়তো কেঁদে কেটে হবে নির্ভার,
কস্ট পাথর তবু রয়ে যাবে বুকের পাঁজরে ।
আমাদের আর দেখা হবে না,
বাইরে এতো রোদ্দুরেও
আমার ছায়া তোমার মায়া কে স্পর্শ করবেনা,
কি হবে তখন ?
অস্রু সজল অথবা চোখের কিছু নোনা জল,
কি অপরুপ প্রস্থান,
কি অদ্ভুত চলে যাওয়া,
এভাবেই যেতে হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category