• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দিবে – এলজিআরডি প্রতিমন্ত্রী

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

মশিউর আনন্দ, ঢাকা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  স্বপন ভট্টাচার্য্য  এমপি বলেছেন, বাংলাদেশ এখন সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহবান, যে উদ্যোগ ,তা বাস্তবায়নে এই তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। এই নেতৃত্বদানে প্রশিক্ষণ ও উদ্ভাবন অব‍্যাহত রাখতে হবে।
 রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে সিটিও ফোরাম বাংলাদেশ এর  ইনোভেশন হ্যাকাথন-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঘরে ঘরে বিদ‍্যুৎ পৌছে দিবেন,  আজ দেশে শতভাগ বিদ‍্যুতায়ন হয়েছে। তিনি বলেছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষে সেই অঙ্গীকারও তিনি পূরণ করেছেন।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে ইনোভেশন এর বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গঠন  ও চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্ভাবনী কার্যক্রম জোরদার করতে হবে।  সিটিও ফোরাম বাংলাদেশ আইসিটি সেক্টরে নেতৃত্বদানকারী সদস‍্যদের নিয়ে এই যাত্রাকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হ‍্যাকাথন ২০২১ এর বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সিটিও  ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব‍্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, এ টু আই এর প্রকল্প পরিচালক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category