• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন সিলেটের সন্তান মিলাদ খান 

Reporter Name / ২৯৭ Time View
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

 

বিশ্বের সেরা পুলিশ বাহিনীর অন্যতম নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী কর্মকর্তা ‘ক্যাপ্টেন’ হলেন  বৃহত্তর সিলেটের সন্তান মিলাদ খান সম্প্রতি এনওয়াইপিডি’র  পুলিশ একাডেমীতে জমকালো এক অনুষ্ঠানে  পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার কীচেন্ট সিওয়েল ।

সদ্য পদোন্নতি প্রাপ্তরা হলেন বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন এর সদস্য মিলাদ খান ক্যাপ্টন পদে পদোন্নতি পান, এ নিয়ে ৪ জন বাংলাদেশী বংশোদ্ভূত ক্যাপ্টেন হলেন এছাড়া  লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান সার্জেন্ট  মাহবুবুর খান সুহেল এবং হাফিজ রহমান এবং  পুলিশ কর্মকর্তা তানবীর চঊধুরী সার্জেন্ট পদে এবং পুলিশ কর্মকর্তা সৈয়দ শাহ সার্জেন্ট পদেপদোন্নতি পেয়েছে।

মৌলভীবাজারের সন্তান লেফটেন্যান্ট মাহবুবুর খান সুহেলের পিতা মরহুম আব্দুল বারী খান বাঙালী কমুনিটির পরিচিত মুখ এবং সফল ব্যাবসায়ী  ছিলেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগের নির্বাহী কর্মকর্তার এই পদে এ পর্যন্ত মিলাদ খান সহ চার জন বাংলাদেশি আমেরিকান পদোন্নতি পেলে।

 

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের জয়জয়কার উল্লেখ করে বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সরোয়ার জনি জানান,  নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের যোগদান বাড়ছে

 

বর্তমানে চারশ  পুলিশ কর্মকরতা রয়েছে এনওয়াইপিডিতে। তাদেও মধ্যে চারজন ক্যাপ্টেন, ১৫জন লেফটেন্যান্ট, ৩৫ জন সার্জেন্ট , ১২ জন ডিটেক্টিভ ও অন্যরা অফিসার পদে কর্মরর্ত। এছাড়া ট্রাফিকবিভাগে ম্যানেজার ও সুপাইভাইজারসহ এজেন্ট হিসাবে কর্মরত রয়েছেন আরো সহস্রাধিক। দিন দিন এই সাফল্যে নতুনরা পুলিশে যোগ দিতে উৎসাহ পাচ্ছেন।

বাপার পক্ষ থেকে বাপার প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী , ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক , জেনারেল সেক্রেটারি    লিফটেনান্ট প্রিন্স আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category