• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

বীর মুক্তিযোদ্ধা গনসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের দশম প্রয়ান দিবস ২৩ মার্চ

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

বীর মুক্তিযোদ্ধা , গনসংগীত শিল্পী, ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা , মাহবুবুল হায়দার মোহনের প্রয়ান হয়েছেন ২৩ মার্চ ২০১২ সাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুকালের সময় হাসপাতালে অনেক বিশিস্টজন উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে রয়েছেন আসাদুজজামান নুর, ফকির আলমগীর, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও গোলাম কুদ্দুস।


কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর শ্রদ্ধান্জলীতে অর্ধশত ফুলের তোড়া প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তাঁর জানাজার পর কুমিল্লার গ্রামের বাড়ীর কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তাঁর প্রয়ান দিবসে দেশে এবং প্রবাসে নিয়মিত স্মৃতিচারন অনুষ্ঠিত হলেও করোনার কারনে গেলো বছর হয়নি। এবারও দেশে ও প্রবাসে তাঁর জন্য দোয়া করা হবে।
তাঁর মরনোত্তর স্বাধীনতা পদকের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন অনেকে, যাঁদের ভেতর অন্যতম কিংবদন্তী শিল্পী রথীন্দ্রনাথ রয় ও কন্ঠযোদ্ধা শহীদ হাসান। এই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সকল আন্দোলনে তাঁর ভুমিকা অবিস্মরনীয়। তাঁর গনসংগীত জনগনকে সবসময় উদ্বেলিত করতেন। মাহবুবুল হায়দার মোহনের গানের সিডি ও ভিডিও জনগনের মনে চিরদিন থাকবে। শহীদ মিনারে তাঁর ক্রান্তি শিল্পী গোস্ঠী নিয়ে বছরের পর বছর পরিবেশন করেছেন দেশের গান, জাগরনের গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category