• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবকে নিয়ে আশাবাদী রাজ্জাক

Reporter Name / ৩২৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক: ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও গণমাধ্যমে লঙ্কানদের বিপক্ষে সাকিবকে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তার কথাই বলেছিলেন।

তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, সাকিব শ্রীলঙ্কা সিরিজে খেলবে এমনটাই ধরে নিয়েছেন তারা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাকিবের পক্ষ হতে এখনও কোনো নেতিবাচক ইঙ্গিত পাননি বলেই দেশসেরা এই ক্রিকেটারকে পাওয়ার আশা তাদের।মাঠের বাইরে ইদানিং খুব একটা ভালো সময় পার করছেন না সাকিব। পারিবারিক কিছু কারণে ব্যক্তিগত সমস্যায় রয়েছেন সাকিব। সদ্যই হারিয়েছেন শ্বাশুড়িকেও। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও, শেষ পর্যন্ত দেশেই ফিরে আসেন তিনি। এরপর আবার পারিবারিক কারণে পাড়ি জমান আমেরিকায়।

অবশ্য শ্রীলঙ্কা সিরিজ হবে আগামী মাসে ঈদের পর। সে হিসেবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে সাকিব। তাই হয়তো লঙ্কানদের বিপক্ষে সাকিবকে পাওয়ার আশা রাজ্জাকের।

টাইগারদের এই নির্বাচক বলেন, ‘যেহেতু তার পক্ষ থেকে কোনো রকম না আসেনি, সুতরাং আমরা ধরে নিচ্ছি সে খেলবে। গত সিরিজেও সে খেলতে গিয়েছিল এবং যথেষ্ট যৌক্তিক কারণে সে চলে এসেছে। সে মানসিকভাবে অনেক শক্ত বলেই যে ওই অবস্থা থেকেও খেলে এসেছে। যেহেতু না করেনি তো ধরে নিচ্ছি সে খেলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category