• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

সকল শিশুকে নিয়েই এগিয়ে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী 

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

 

মশিউর আনন্দ, ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সাধারণ শিশু হোক বা অটিস্টিক শিশু হোক, সকল শিশুকে নিয়েই আমরা এগিয়ে যাবো। কোন শিশুকে সমাজের মূলশ্রোতধারা থেকে বাদ রাখা যাবে না। দেশের সার্বিক উন্নয়নে সকল শিশুই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এজন্য সরকার বিশেষ শিশুদের প্রতিভা বিকাশে নানারকম উদ্যোগ নিয়েছে।
 সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অটিস্টিক শিশুদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের বিশেষ অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অটিস্টিক শিশুসহ সকল শিশুর সার্বিক উন্নয়নে সরকার সবসময়ই সচেষ্ট রয়েছে। তিনি অটিস্টিক শিশুদের সাথে অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক আচরণ ও যত্নবান হতে অভিভাবকসহ সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিলেট আর্ট এন্ড অটিজম স্কুলের বিভিন্ন বয়সের শিশু ও বিশেষ শিশুদের আঁকা শহর-দুর্যোগ বিশেষ করে করোনা, ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পরিবেশ দূষণ বিষয়ে সচেতনতামূলক ছবি প্রদর্শনীতে উপস্থাপন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিশুদের সৃষ্টিশীল কর্মে মুগ্ধতা প্রকাশ করেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট আর্ট এন্ড অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা  খান মোহাম্মদ বিল্লাল, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হেরল্ড রশীদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category