• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিউইয়র্কে প্রতিবাদ সভা

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

— মাইন উদ্দিন আহমেদ
বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দা জানিয়ে আমেরিকা-ভিত্তিক কয়েকটি সংগঠন গতকাল বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে যে সমস্ত সংগঠনের নেতা ও কর্মীগণ অংশগ্রহন করেন সেগুলো হচ্ছে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ যুক্তরাষ্ট্র’, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ’, ‘বাংলাদেশ লিবারেশান ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএ’ এবং ‘মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরাম যুক্তরাষ্ট্র’। এ সংগঠনগুলো সম্মিলিতভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বজনশ্রদ্ধেয় জনাব হারুন হাবীব।
অংশগ্রহনকারী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বর্তমানে বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক অস্হিরতা পর্যালোচনা করেন এবং এর প্রতি নিন্দা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি হারুন হাবীব বলেন, বাংলাদেশের আদর্শিক অবস্হানই হচ্ছে এমন যে, সেখানে প্রত্যেক ধর্মের মানুষ তার নিজের ধর্ম অবাধে পালন করবে। বঙ্গবন্ধু নির্ধারিত বাংলাদেশের এই নীতিই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সুতরাং বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের কোন স্হান নেই। তিনি এ বিষয়ে সরকারের বলিষ্ঠ পদক্ষেপের প্রশংসা করেন।  অন্যান্য বক্তাগণ বাংলাদেশে যাতে কোন সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে সবাইকে সাবধান করেন।
এই অনুষ্ঠান শেষ হবার পর একই স্হানে আরেকটি সভার আয়োজন করে ‘প্রবাসী বাংলাদেশী আমেরিকান’ এ নামের একটি সংগঠন। এদের শ্লোগান ছিলো, “সাম্প্রদায়িক সংঘাত রুখে দাঁড়াও বাংলাদেশ”। এ অনুষ্ঠানে উপস্হিত প্রায় সবাই সাম্প্রদায়িকতাকে নিন্দা জানিয়ে বক্তব্য রেখেছেন।
***


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category