• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

ফকির আহম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

 

যুবরাজ চৌধুরী , চট্টগ্রাম

ফকির আহম্মদ মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ড নাজিরপাড়ার বাসিন্দা।জানা গেছে, গত ১৮অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে ফকির আহম্মদকে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ। পরে চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিংসতার মামলায় আদালতে প্রেরণ করা হয়। আদালতে তাঁর আইনজীবি জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

মিরসরাই উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব জনপ্রিয় নেতা এবং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য সাবেক চেয়ারম্যান
সালাহ উদ্দিন সেলিম বলেন, রাজনৈতিক সব মামলায় জামিনে থাকার পরও ফকির ভাইকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করে। এরপর হাটহাজারী থানার মন্দির ভাংচুরের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করে।
তিনি বায়োজৈষ্ঠ প্রবীন নেতা।
দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। আদালতে কয়েকবার জামিন চাওয়া হলেও জামিন দেয়া হয়নি।
তিনি আরো বলেন, সরকারি মদদে পুলিশ উনাকে বিনাদোষে গ্রেপ্তার করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।
সরকারকে উনার মৃত্যুর দায় নিতে হবে।
ফকির আহম্মদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের পাঠানো এক শোকবর্তায় বলেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের আমলে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং চিকিৎসায় চরম অবহেলার কারণে জেলখানায় অহরহ মৃত্যু ঘটছে। এরই ধারাবাহিক শিকার হয়েছেন ফকির আহম্মদ।

এছাড়া শোক প্রকাশ করেছেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী দলের সহসভাপতি  জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন ফকির ভাই কে আমি ব্যাক্তগত ভাবে ছিনি ওনার সাথে মিরসরাই, চট্টগ্রাম এবং ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে কথা হয়েছে আমি ওনার অনেক জুনিয়র তিনি আমাকে তাল ত বলে ডাকতেন অতলান্ত সদালাপী মানুষ ছিলেন ফকির ভাই।সরকারের অপ রাজনিতি ও মিথ্যা মামলার শিকার হয়ে বিনা চিকিৎসার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্তেকাল করেছেন।আমি তার শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি ওনার পরিবার ও পরিজনের সবাইকে কঠিন শোক কাটিয়ে স্বাভাবিক জিবন যাপন করার ক্ষমতা আল্লাহ পাক ওনাদের কে দান করুন।প্রিয় ফকির ভাই আল্লাহ জান্নাত বাসী করুন।শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপি নেতা মনজুরুল হক বাহার এবং বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার নিজামুদ্দিন সহ অনেকেই।
১৬-১১-২০২১ মঙ্গলবার বাদ মাগরিব মিরসরাই পৌরসভার নাজির পাড়ায়  জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।ফকির আহম্মেদ যে একজন ভালো এবং সফল রাজনৈতিক নেতা ছিলেন নামাজে সকল দলের ও সর্বসাধান মানুষের ঢল ই তার প্রমান।জানাজা শেষে ওনাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার পূর্ব বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব জনপ্রিয় নেতা  অধ্যাপক ইউনুছ চৌধুরী, মিরসরাই উপজেলার তৃনমুল নেতাদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সফল  সাধারন সম্পাদক এবং দুই বারের সফল আহবায়ক নিরেট স্বচ্ছ রাজনৈতিক নেতা হিসেবে সর্ব মহলে গ্রহনযোগ্য এবং এযাবত কালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সেক্রেটারি হিসেবে যিনি অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে ছিলেন এবং মরহুম ফকির আহম্মদ ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা এবং কারা নির্যাতিত নেতা
আব্দুল আউয়াল চৌধুরী।
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এম.এ হালিম, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি আতিকুল ইসলাম লতিফী, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলা চৌধুরী, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নিজাম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category