• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Headline
Những xu hướng game online nổi bật hiện nay Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সচিবের শোক

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও সচিব মোঃ আবুল মনসুর।
 পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, অধ্যাপক রফিকুল ইসলাম ছিলেন বাংলাদেশের অন্যতম লেখক ও বিশিষ্ট নজরুল গবেষক। ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কীর্তিমান পুরুষ মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে দেশ একজন কৃতি সূর্যসন্তানকে হারালো।
উল্লেখ্য, অধ্যাপক রফিকুল ইসলাম (৮৭) আজ মঙ্গলবার  আনুমানিক দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category