• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

দর্শনা-গেঁদে চেকপোস্ট দিয়ে ভ্রমণ করছেন তিন ধরনের ভিসাধারীরা

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

তিন ধরনের ভিসাপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীরা দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর দর্শনা দিয়ে এখনও ভারত-বাংলাদেশে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তিন ধরনের ভিসা হলো, মেডিক্যাল, বিজনেস এবং স্টুডেন্ট। তবে গত ৭ ডিসেম্বর থেকে এ রুটে নতুন করে আর কোনো ভিসা দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশন সূত্র।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম জানান, বর্তমানে সকল রুটের মেডিক্যাল ও বিজনেস ভিসাধারীরা এ রুটে ভ্রমন করতে পারছেন। তবে ৭ ডিসেম্বরের পর থেকে যাদের ভিসায় বাই রোড গেঁদে-দর্শনা উল্লেখ থাকবে কেবল তারাই এ রুট দিয়ে ভারত যেতে পারবেন।

দর্শনা বন্দর দিয়ে ভারতে ভ্রমণকারীদের বৈধ পাসপোর্ট ভিসার পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে করা পিসিআর ল্যাবের করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগছে। আর ভারত থেকে যারা দেশে ফিরছেন তাদেরও ৪৮ ঘণ্টার মধ্যে করা ভারতের যে কোনো অনুমোদিত পিসিআর ল্যাবের করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগছে। এছাড়া ভারত ফেরত যাত্রীদের দর্শনা বন্দরে মেডিক্যাল বুথে হ্যান্ড থার্মাল স্কানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজন হলে বন্দরে করোনার র‌্যাপিড এন্টিজেন টেস্টও করা হচ্ছে।সপ্তাহে সাতদিন অর্থাৎ প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫ পর্যন্ত এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারছেন ৫শ টাকা ট্র্যাভেল ট্যাক্স দিয়ে। দর্শনা বন্দরে অনলাইনে ট্রাভেল ট্যাস্ক নেওয়া হচ্ছে।

দর্শনার বিপরীতে মাত্র ৮শ মিটার রাস্তা পাড়ি দিলেই ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেঁদে রেলস্টেশন। স্টেশনের সঙ্গে ইমিগ্রেশন-কাস্টমস অফিস। এখানে ইমিগ্রেশন-কাস্টমস সম্পন্ন করে সেখান থেকে মাত্র ৩৫ টাকায় ট্রেনের টিকেট কেটে কলকাতার শিয়ালদহে যাওয়া যায়। গেঁদে স্টেশন থেকে দিন-রাত ২৪ ঘন্টায় কলকাতার উদ্দেশ্য ছেড়ে যায় ১৮ জোড়া ট্রেন। বিদ্যুৎচালিত এ ট্রেনে কলকাতা পৌঁছাতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। কম খরচে সহজে ট্রেনে চেপে কলকাতায় যাওয়া যায় বলে দর্শনা-গেঁদে রুট পাসপোর্টধারী যাত্রীদের কাছে পছন্দনীয়।

করোনাকালে প্রায় দেড় বছরের অধিককাল এ বন্দর দিয়ে পাসপোর্টধারীদের চলাচল বন্ধ ছিল। এরপর গত ১৭ মে থেকে ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীদের আসা শুরু হয় এবং ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ভারতে যাওয়া শুরু হয়।

শনিবার (১২ ডিসেম্বর) দর্শনা স্থল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আসা-যাওয়া করেছেন মোট ৭৫৩ জন। এর মধ্যে ভারতে গেছেন ৩৬৭জন। আর ভারত থেকে এসেছেন ৩৮৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category