• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

পঞ্চগড়ের বোদায় কবর থেকে লাশ চুরির অভিযোগ

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দ্রবাড়ি ইউনিয়নের একটি কবরস্থানে ১২ টি কবর খুঁড়ে লাশ চুরি যাওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য কর পরিবেশের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ২৫ শে জানুয়ারি পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দ্রবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রাম থেকে লাশ চুরি যাওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা।এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় এক কিশোর কবরস্থানে গরু ছাগল চরাতে গিয়ে দেখতে পায় কবরস্থানে ১২ টি কবর খোঁড়া রয়েছে। দ্রুত এলাকাবাসীকে বিষয়টি জানালে মুহূর্তে গ্রামবাসী

কবরস্থানে জমায়েত হয়ে থানা পুলিশকে ও ও প্রশাসনকে খবর দিয়ে একটি কবর খুঁড়ে দেখা হয় তাতে লাশ নেই। এদিকে খবর পেয়ে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহি অফিসার সরেজমিনে পরিদর্শন করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে, কবর থেকে লাশ চুরি হয়েছে কিনা তবে কবরস্থানটি অনেক পুরানো। আর কবর খুড়তে গেলে আদালতের নির্দেশ লাগবে আমরা তদন্ত করে বিষয়টি দেখছি। উপজেলা নির্বাহি অফিসার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ১২টি কবর খোঁড়া অবস্থা দেখে গেছে। তবে লাশ চুরি গেছে কিনা তা নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না। যেহেতু বিষয়টি নিয়ে বিভিন্ন মানুষজন বিভিন্ন মত প্রকাশ করেছেন। সে কারণে আমরা এটি পরিদর্শন করলাম। ঘটনাটি একদিনে ঘটনা হয়নি। আমরা মৌখিক অভিযোগ তদন্ত শুরু করে দিয়েছি।
Attachments area


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category