• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

মোহাম্মদ আাবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গার দর্শনায় ছেলের লাঠির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। এ ঘটনায় ঘাতক ছেলে ইদ্রিস (৩৮) কে আটক করেছে পুলিশ। রবিবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার সকাল পৌনে ১১টার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলী গোসলরত তার মা খদে বানু (৬৫)-কে বালিধারা (লাঠি) দিয়ে মাথায় আঘাত করে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা খদে বানুকে দর্শনার স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে ইদ্রিস আলীকে আটক করে দর্শনা থানায় নেয় এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে এবং নিহত খদে বানুর মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category