• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

তোমাকে আমি চিনেছি এক রাতের স্বপ্নের মত- -ফারুক সৈয়দ,

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

তুমি আসবে
 -ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক
তুমি আসবে
একটু পরেই আসবে।
আমার বিরতিহীন প্রতীক্ষার শ্বাস
কন্ঠে আটকে যাচ্ছে,
একটু পরেই প্রতীক্ষার শুভমৃত্যু ঘটবে।
তোমাকে আমি চিনেছি
এক রাতের স্বপ্নের মত।
তুমি হয়তো ধ্রুবতারা,
আমার জীবনে।
তোমাকে আমি দেখেছি,
ইউক্লিপ্টাসের আগডালে
হলুদ রঙের খুঁজে নীল পাখীর মত।
আমার পাঁজরে ভাঙ্গা বীণার তারে
বিরামহীন তিতাসের ছলাৎ ছলাৎ শব্দ
তুমি বাজিয়ে যাও।
ইতিহাসের পাতায়
পড়ে পড়ে মুখস্ত করা ছবির মত
তোমাকে পেয়েছিলাম।
রাত বারোটার পরের শো শেষের সিনেমা হলের
পর্দার মত ক্যানভাসে। আমার চোখে
পলকহীন পাপড়ি, নীড়োর বাশীর মত।
তুমি পাঁচ হাজার বছর আগের,
মোহেঞ্জদারোর মত
মাটির নীচে স্মৃতির আড়ালে
লাল চেলি পরে মেহেদির রঙে
আমার চেতনার কাঠঠোকরার
শুধু পদ্যের মত।
কুয়াশায় ছেঁয়ে যাওয়া
জীবনের গুপ্তধনে সাতার কেটে
তোমাকে আমি চিনেছি।
দেয়ালঘড়ির ঘন্টা ফুরিয়ে যেতে
দু’টো বাকি।
সবুজ শাড়ীর কালো ছায়াটা
সমেয়র দাঁড় বেয়ে
আসছে।
তুমি আসবে,
হাতে হাত রাখবে
আবারও ভালবাসবে।
কবি পরিচিতি:
ফারুক সৈয়দ কবি, লেখক এবং প্রাক্তন সাংবাদিক। ১৯৭৩ সনের পর থেকে স্থায়ী ঠিকানা ডেনমার্ক। বহুজাতিক কর্পোরেশনে মহাপরিচালক পদে চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত জীবন।পাঁচটা ভাষায় সাবলীল – বাংলা ছাড়াও ড্যানীশ এবং ইংরেজীতে লেখেন এবং প্রকাশ করে থাকেন। 
‘বিরহ আর প্রেমই যেন কবির জীবন আর কবিতা সেটা প্রকাশের অন্যতম রাজপথ!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category