• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

নওগাঁয় ১ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Reporter Name / ৩২৯ Time View
Update : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

 

এম,আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
নওগাঁ জেলার মান্দা মূর্তি পাচারকারী চক্রের ২ সদস্যর বাড়িতে অভিযান চালিয়ে কষ্টিপাথরে দুটি শ্রী কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মূর্তি দুটি উদ্ধার করে নওগাঁ বিজিবি-১৬ একটি অভিযানিক দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী চক্রের সদস্যরা। পলাতক ব্যক্তিরা হলেন মান্দা উপজেলা কুসুম্বা ইউনিয়ন এর কীটলি গ্রামের আব্দুল কাদের ও ইব্রাহিম হোসেন।

 

অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ বি জি বি-১৬ ব্যাটালিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসাদুজ্জামান ও মান্দা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি। এসময় মান্দা থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া মূর্তি দুটির ওজন ১৬৬ কেজি বলে জানিয়েছেন বিজিবি। নওগাঁ বি জি বি -১৬ ব্যাটালিয়ানের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদে বিজিবি জানতে পারে কষ্টিপাথরের দুটি মূর্তি পাচারের উদ্দেশ্যে ইব্রাহিম হোসেন ও আবদুল কাদের বাড়িতে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে ইব্রাহিমের রান্নাঘর থেকে ১১০ কেজি কাদের বাড়ি থেকে ৫৬ ওজনের দুটি মূর্তি উদ্ধার করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী সদস্যরা পালিয়ে যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক মূল্য ১ কোটি ৬৬ লক্ষ টাকা। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর জানান, মূর্তি উদ্ধারের ঘটনায় বিজিবি থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category