শুক্রবার (১১ জুলাই) বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার পক্ষ থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় আট সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার (বিএমসিএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৭ মেয়াদের জন্য। নবগঠিত আট সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম জনি ভাই। এমন প্রাপ্তিতে আপনাকে জনাই আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা।