• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

আইন লঙ্ঘন করে ঋণ-সুদ মওকুফ : লাগাম টানলো কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name / ৩০৯ Time View
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানে সীমাতিরিক্ত ঋণ দিচ্ছে। আবার আইন লঙ্ঘন করে ওই ঋণের সুদ মওকুফ ও ঋণ অবলোপন করছে। এতে করে ঋণের টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন থেকে এমন পরিস্থিতিতে সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া, সুদ মওকুফ এবং ঋণ অবলোপন করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, কিছু আর্থিক প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠানে সীমাতিরিক্ত বিনিয়োগ করছে। এছাড়া, ওই প্রতিষ্ঠানে দেওয়া ঋণের সুদ মওকুফ কিংবা ঋণ অবলোপনের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান লঙ্ঘন করছে। এর ফলে আর্থিক খাতের ঋণ শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোর ঋণ ও বিনিয়োগ ফেরত না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায়, আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থে এবং এ খাতে ঋণ শৃঙ্খলা আনতে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব সাবসিডিয়ারি ও সহযোগী প্রতিষ্ঠানে ঋণ বা বিনিয়োগ প্রদান, সুদ বা মুনাফা মওকুফ ও বিতরণ করা ঋণ অবলোপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category