• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

বাংলাদেশি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ

Reporter Name / ৩৩২ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

বাংলাদেশি উদ্যোক্তা ড. চৌধুরী নাফিজ সরাফাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কেকেআর গ্লোবাল ইনস্টিটিউট এবং কেকেআর ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থাপনা পরিচালক নীল আর ব্রাউনের সঙ্গে বৈঠক করেছেন।
গত ২২ সেপ্টেম্বর বৈঠক করেন তিনি। জানা যায়, কোহলবার্গ ক্রাভিস রবার্টস বা কেকেআর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট ইক্যুইটি ফার্ম, যার পরিচালনাধীন সম্পদ ৪৭০ বিলিয়ন ডলারেরও বেশি।
ইতোমধ্যে কেকেআর সমর্থিত বহুজাতিক যোগাযোগ অবকাঠামো কোম্পানি পিনাকল টাওয়ার বাংলাদেশে এ খাতে বিনিয়োগের জন্য চুক্তি সই করেছে।
ঢাকার ওয়েস্টিন হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে পিনাকল টাওয়ার্সের চেয়ারম্যান প্যাট্রিক জোসেফ বাংলাদেশে আরও ২০০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এই সম্ভাব্য বিনিয়োগের পেছনে ড. চৌধুরী নাফিজ সরাফাতের অনুপ্রেরণার কথাও তুলে ধরেন তিনি।
প্যাট্রিক জোসেফ বলেন, ‘দেশের বাইরে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক স্থানীয় অংশীদার পাওয়া সব সময়ই খুবই গুরুত্বপূর্ণ। পিনাকলের ক্ষেত্রে আমরা খুবই বড় বেসরকারি ইক্যুইটি প্রতিষ্ঠান কেকেআরের পৃষ্ঠপোষকতা পেয়েছি, যাদের ম্যানেজমেন্টের হাতে মোটা দাগে ৫০০ বিলিয়ন ডলার রয়েছে।’
বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে প্যাট্রিক বলেন, ‘এশিয়ায় বড় পরিসরে অবস্থান করা কেকেআরের বাংলাদেশে ওই অর্থে বিনিয়োগ ছিল না। এ কারণে আমাদের অনেক বিস্তৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মার্কেটে প্রবেশের জন্য স্থানীয় অংশীদার দরকার ছিল। আমরা সফলভাবে লেনদেনে সক্ষম হয়েছিলাম, যার পেছনে মূলত ছিলেন স্ট্র্যাটেজিক হোল্ডিংসের মূল উদ্যোক্তা। তার মাধ্যমে বাংলাদেশে অনেক বিদেশি বিনিয়োগ এসেছে।’
উল্লেখ্য, স্ট্র্যাটেজিক হোল্ডিংসের মূল উদ্যোক্তা চৌধুরী নাফিজ সরাফাত। পিনাকল সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল অবকাঠামো কোম্পানি। এটি মোবাইল ফোন টাওয়ার, ফাইবার, ডেটা সেন্টারের মতো ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category