• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

দু’জনের একাকিত্তে হাতে হাত রেখে-বৈশাখ

Reporter Name / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

 

দু’জনের একাকিত্তে হাতে হাত রেখে-বৈশাখ
ফারুক সরকার প্রধান,সিল্কেবোর্গ, ডেনমার্ক।
শজিনার ডালপালা গেছে ভেঙ্গে
এই বৈশাখী ঝড়ে। কচি শিশু আম
আর বোল কেঁদে মরে, ঝরে কালচে
মাটিতে। পরাজিত প্রকৃতি জানায় শর্তহীন
অধঃকৃত ধ্বস্ততার নির্জল ইস্তাহার।

 

তবুও চলে মেলা পরব-পার্বণ
আদরের উৎসব আর অতিরঞ্জিত আপ্যায়ন,
শীতের জড়তা আজ অনেক পুরোনো কথা।
নতুন আবাহন আর প্রত্যাশা নিয়ে
চাষী-বৌ ভবিষ্যৎ খুঁজে দিগন্তের মাঠে।
সুহৃদয়াকে ভালবেসে বাউলের গানে
বলে ঝড়ুয়া হাওয়া – দিয়ে যাও, গেয়ে যাও
আমার মনের কথা অনাবিল হেসে।
পুতুলের নাচ আর নাগরদোলার শেষে
জারিগান পালাগান নিয়ে সবাই ব্যাস্ত আবার।
লক্ষ্মী-গনেশ পূর্ণ্যার্থী শেষে, নয়া  হালখাতায়
ভুস্বামীদের ঋণ খাজনা পরিশোধ আজ! তাই দেখো
চমকিত লিচু তাকায় – হাসে গাছে গাছে,
যেন লজ্জাবতি মেয়ে সব, সাথে লটকন
নটকাফল মন কেনে বৈশাখী উল্লাসে।
বৈষ্ণব পঞ্জিকার মধুসূদন বৈশাখ তুমি –
তবে নাব্যতা হারিয়ে নদীর চৌচির হাঁ হাঁ কার
আর বার্ধ্যকের আয়নায় এ রুক্ষতা কেন?
বসন্ত চলে গেছে, রেখে গেছে কানে তালা
বজ্র বিদ্যুৎ আর হঠকারী উন্মত্ত বর্ষণ।
ঝড়ঝঞ্ঝা কেটে গেলে চলো মুখরিত
বৈশাখী মেলায় আমারই সাথে,
দু’জনের একাকিত্তে হাতে হাত রেখে
খুঁজে নেবো দু’দন্ডের বিশাখা নক্ষত্রযুক্তা
এক মুঠো পূর্ণিমার আলো।
কবি পরিচিতি:
কবি, লেখক এবং প্রাক্তন সাংবাদিক।
১৯৭৩ সনের পর থেকে স্থায়ী ঠিকানা ডেনমার্ক – বহুজাতিক কর্পোরেশনে মহাপরিচালক পদে চাকরি শেষে এখন অবসরপ্রাপ্ত জীবন।
পাঁচটা ভাষায় অনর্গল – বাংলা ছাড়াও ড্যানীশ এবং ইংরেজীতে লেখেন এবং প্রকাশ করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category