• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

পুত্র সন্তানের জন্ম দিলেন কাজল আগারওয়াল

Reporter Name / ১৬৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক: এক সপ্তাহ আগেই কালো পোশাকে মেটারনিটি ফটোশুটে নেটদুনিয়ায় সাড়া ফেলেছিলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল। তার সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই বোঝা যায়- গর্ভাবস্থার সময়টুকু বেশ  উপভোগ করেছেন তিনি। মঙ্গলবার (১৯ এপ্রিল) পুত্র সন্তানের জন্ম দিলেন এই নায়িকা। 

প্রথমবার মা হলেন কাজল আগারওয়াল। প্রথম থেকেই আগত সন্তানকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। অবশেষে তার কোল আলো করে এলো এক ফুটফুটে সন্তান। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আনন্দ আর ব্যস্ততা তুঙ্গে। জানা গেছে, মা ও সন্তান দুইজনই সুস্থ আছে। চলতি বছর জানুয়ারি মাসে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। এর আগে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল আগারওয়াল এবং গৌতম কিচলু। সম্প্রতি গৌতমকে নিয়ে আবেগঘন পোস্ট লিখেছিলেন এই নায়িকা। সেখানে সবসময় তার পাশে থাকার জন্য গৌতমকে ধন্যবাদ জানান তিনি। তিনি লিখেছিলেন- কীভাবে প্রতি মুহূর্তে তাকে আগলে রেখেছেন তার স্বামী। তাঁর সবসময় খেয়াল রেখেছেন। 

এদিকে, আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কাজলের ছবি ‘আচার্য’। সোশ্যাল মিডিয়ায় প্রিয় নায়িকাকে মা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category