• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

আগামী ২৮-২৯ ডিসেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’।

প্রায় এক হাজার প্রবাসী এতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। ঢাকার বনানীর শেরাটনে আয়োজিত এই সামিটে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েনটিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনালসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই; সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার থেকে বড় ডেলিগেশন যোগ দেবেন।

এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ ও চেম্বার থেকেও ডেলিগেশন যোগ দেবেন। যাতে করে দেশীয় ব্যবসায়ী ও প্রফেশনালরা এনআরবি ব্যবসায়ী প্রফেশনালদের মধ্যে নেটওয়ার্কিং হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকরা এই কনভেনশনে অংশ নেবেন।

এনআরবি ওয়ার্ল্ড সামিট-এর আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড’। সহ-আয়োজক হিসেবে আছে এনআরবি ফ্যামিলি সাপোর্ট ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন। দুইদিনব্যাপী এই কনভেনশনে নানা আয়োজনের পাশাপাশি থাকবে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, আইটিসহ বেশ কিছু বিষয়ভিত্তিক সেমিনার।

সেসব সেমিনারে কি-নোট স্পিকার এবং আলোচক হিসেবে অংশ নেবেন সংশ্লিষ্ট সেক্টরের দেশ ও প্রবাসের বরেণ্য সব ব্যক্তিত্ব। পাশাপাশি এই আয়োজন থেকে প্রদান করা হবে ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড। বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানিয়েছেন, এবারের গ্লোবাল এনআরবি সামিটের প্রধান লক্ষ্য হচ্ছে দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি করা। আর বিষয়টি আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসে যারা বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তা আছেন আমরা যেমন তাদের দেশে বিনিয়োগ করার বিষয়ে উৎসাহিত করার প্রয়াস চালাব, পাশাপাশি বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীরা যাতে দেশীয় উদ্যোক্তাদের কাজে লাগাতে পারেন সেই চেষ্টাও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category