• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন

Reporter Name / ৬৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে নবনির্বাচিত অফিস বেয়ারারগন ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছেন।

১৬ জুন ২০২৫ উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহন, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বিজিএমইএ প্রশাসক মোঃ আনোয়ার হোসেন, নবনির্বাচিত বোর্ডের সভাপতি মাহমুদ হাসান খানের কাছে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ এর দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী প্রশাসক মোঃ আনোয়ার হোসেন। দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। সভায় বিজিএমইএ এর সাবেক সভাপতিবৃন্দ – খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনিসুর রহমান সিনহা সহ বিজিএমইএ এর শীর্ষ স্থানীয় নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন ১ম সহ-সভাপতি সেলিম রহমান,সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী।

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকগন হলেন- শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মোঃ হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস- উদ- দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল,পরিচালক সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকগন হলেন এমডি এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মোঃ সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এস এম আবু তৈয়ব, পরিচালক রাকিবুল আলম চৌধুরী।

সভার শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি, চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আবুল কালাম বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিকেএমইএ এর পক্ষ থেকে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নন-বন্ডেড এসএমইএদের পক্ষ থেকে আরএল অ্যাপারেল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রোকনুজ্জামান নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category