• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

আকাশে মুক্ত বিহঙ্গের মতো ভাসছেন নওগাঁর ইরা 

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

 

সুব্রত নন্দী 

 

আপাত দৃষ্টিতে মনে হয়েছিল উত্তর জনপদ নওগাঁর ইরা নামের  এই মেয়েটি ঢাকার আকাশে মুক্ত বিহঙ্গের মতো ভাসছেন বা উড়ে যাচ্ছেন।

 

 

বাংলাদেশের মোল্লাতন্ত্রের গড্ডালিকা প্রবাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  পাশ্চাত্যের নৃত্য কলা ব্যালের অপূর্ব শৈলীকে বাংলাদেশের একটি মেয়ে কি করে অনুশীলন করে ঢাকার রাজপথে প্রদর্শন করার মতো সাহস দেখিয়েছে তা সত্যিই বিস্ময়কর! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় তার এই নৃত্য শৈলীর শৈল্পিক উপস্থাপনাটি অনন্য পেশাদারিত্বে ক্যামেরা বন্দি করেছেন জয়িতা আফরিন নামের এই প্রজন্মের আরেকটি মেয়ে।

শিল্পী মোবাশ্বিরা কামাল ইরা গত ২২-২৩ জানুয়ারি ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতিয় নৃত্য উৎসবে নওগাঁ থেকে অংশ নিতে এসেছিলেন। তখন তার সঙ্গে কথা হয় জয়িতার। গত ২৫ জানুয়ারিতে ইরা’র নৃত্য কসর

 

 

 

তেরএই ছবিগুলো তোলেন জয়িতা, যা এখন ফেসবুকের নিউজ ফিডে একদম ভাইরাল হয়ে গিয়েছে।

শৈশবে মোবাশ্বিরা ইরা’কে নৃত্যে তালিম দেন স্থানীয় নৃত্য শিক্ষক সুলতান মাহমুদ। তারপর মায়ের একান্ত ইচ্ছা ও প্রচেষ্টায় তিনি শরীর চর্চা ও নৃত্যের সমন্বিত রূপ ব্যালের অনুশীলন শুরু করেন ভিডিও দেখে। ঢাকাতে ভরত নাট্যম শিখেছিলেন ইরা, তাই ব্যালে তার কাছে অনেকটাই সহজ হয়ে যায়। কিভাবে পায়ের আঙ্গুল ও পাতার উপর ভর করে সম্পূর্ণ শরীর বাতাসে ভাসিয়ে দেয়া যায় সেটা শিখতে বেশ খানিকটা সময় লেগে যায় নওগাঁ সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইরার।

 

বাংলাদেশে ব্যালে চর্চার কোন সুযোগ নেই তবে ভারতে গত ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছে ন্যাশনাল ব্যালে একাডেমি অব ইন্ডিয়া। শিল্পকলায় নৃত্যের এক স্বতন্ত্র রূপ হলো ব্যালে যা ১৫০০ শতকে ইতালীয় রেঁনেসার সৃষ্টি। পরবর্তীতে ফ্রান্স, জার্মান সহ গোটা ইউরোপ হয়ে এখন আমেরিকায় ব্যাপক জনপ্রিয়।

আমাদের দেশে যখন বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষা গ্রহণরত মেয়েরা এক এক করে বো*রকা ও হি*জাবের ভেতরে ঢুকে যাচ্ছে তখন ইরা’র পাশ্চাত্য শিল্পকলার প্রতি গভীর আকর্ষণ ও অনুশীলন আমাদের ভেতরে আশার আলো জাগিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category