• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

চুয়াডাঙ্গার পুলিশ সুপারের উদ্দ্যোগ , রুমানা খাতুন ফিরে পেল সংসার

Reporter Name / ১২৮ Time View
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

চুয়াডাঙ্গার পুলিশ সুপারের প্রত্যক্ষ পদক্ষেপ ও তত্ত্বাবধানে রুমানা খাতুন ফিরে পেল তার সুখের সংসার। যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পেয়ে স্বামীর ঘরে ফিরে গেল এই গৃহবধূ।

পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, ১১ মাস আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের রেজাউল হকের মেয়ে রুমানা খাতুনের বিয়ে হয় শহরের মুসলিম পাড়ার আশির উদ্দিনের ছেলে জুয়েল রানার সাথে। বিয়ের পর থেকে জুয়েল রানা ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবীতে রুমানা খাতুনকে শারীরিক ও মানষিক অত্যাচার করতে থাকে। এক পর্যায়ে স্বামী ও তার পরিবারের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশ সুপার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রুমানা খাতুন।

অভিযোগটি আমলে নেন পুলিশ সুপার। তার কার্যালয়ে অবস্থিত “উইমেন সাপোর্ট সেন্টার” এর মাধ্যমে  বুধবার (২৩ ফেব্রয়ারি) বিকেলে উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম সেবা) এর প্রত্যক্ষ মধ্যস্থতায় জুয়েল রানা তার স্ত্রী রুমানাকে নিয়ে সব বিবাদ ভুলে সংসার করতে সম্মত হয়।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, “সবাই মিলে যৌতুকের অভিশাপ থেকে সমাজ-সংসারকে মুক্ত করতে হবে। এর জন্য তাঁর অভিযান অব্যাহত থাকবে। ”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category