• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন

শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫

Reporter Name / ৭৯৩ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোহাম্মদ তারেক, সিনিয়র রিপোর্টার

ঢাকা ক্লাব লিমিটেড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সামাজিক ক্লাব । ঢাকা ক্লাবের সাথে দেশের বিভিন্ন ক্লাবের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ঐতিহ্যবাহী এই ক্লাবটি খেলাধুলায় ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ঢাকা ক্লাব আয়োজন করেছে “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’ কাপ স্নুকার টুর্নামেন্ট” । এই উপলক্ষে ২৬ এপ্রিল, ২০২৫ইং শনিবার ১:৩০ ঘটিকায় ঢাকা ক্লাব প্রধান লাউঞ্জে “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’ কাপ স্নুকার টুর্নামেন্ট” এর সংবাদ সম্মেলন ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) ক্লাবের স্নুকার রুমে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উক্ত টুর্নামেন্টে ঢাকা ও ঢাকার বাহির থেকে মোট ১০ টি ক্লাব থেকে ৪৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। টুর্ণামেন্টটির আয়োজন ও সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষ । অনুষ্ঠানে সম্মানিত ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) এবং টুর্নামেন্ট ডিরেক্টর আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম (কাজু) মূল্যবান বক্তব্য দেন এবং ডাইরেক্টর ইনচার্জ আব্দুর রহমান ছাড়াও উক্ত অনুষ্ঠানে ঢাকা ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়ারবৃন্দ, ক্লাবের সদস্যবৃন্দ সহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরস্কার হিসাবে চ্যাম্পিয়ান দলকে টাকা ১০০,০০০/- (এক লক্ষ) এবং রানারআপ দলকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও ট্রফি প্রদান করা হবে।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন
লেঃ কর্ণেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি (অবঃ)
সচিব এবং সিইও

ছবি ঃ মোস্তাফিজুর রহমান মিন্টু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category