• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

অবশ্যই শ্রীলঙ্কা সিরিজ খেলব: সাকিব

Reporter Name / ৫৫৮ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

স্পোর্টস ডেস্ক: পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব আল হাসান। একই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবেন কি না তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সেই অনিশ্চয়তা দূর করে দিলেন সাকিব নিজেই।

বুধবার যুক্তরাষ্ট্র থেকে ফিরে বাঁহাতি স্পিন অলরাউন্ডার জানালেন, শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়া যাচ্ছে। ক্রিকেট থেকে অনেকদিন দূরে ছিলেন বলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে হাত পাকিয়ে নেবেন।সাকিব বলেছেন, ‘এটায় (শ্রীলঙ্কা সিরিজ) সন্দেহের তো কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটা অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব।’

নিজের মানসিক ফিটনেস নিয়ে সাকিব বলেছেন, ‘এখন অবশ্যই ভালোবোধ করছি। ফোকাসটা এখন ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’

ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। ঢাকা টেস্ট শুরু ২৩ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category