• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২৮ থেকে ৩১ জুলাই

Reporter Name / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নিউ  ইয়র্ক: আগামী ২৮ থেকে ৩১ জুলাই ২০২২ অনুষ্ঠিত হবে ৪ দিনব্যাপী  নিউ ইয়র্ক বাংলা বইমেলা। গত ১০ এপ্রিল মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় এই সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত এই বইমেলার ৩১তম আসরের আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা একুশে পুরস্কারপ্রাপ্ত লেখক ড. নূরন নবী, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দীন আহমেদ,  কথা সাহিত্যিক ও মুক্তধারা ফাউন্ডেশনের  চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, ফা্উন্ডেশনের ভাইস চেয়ারপার্সন প্রাবন্ধিক-লেখক হাসান ফেরদৌস,  কার্যকরী কমিটির সদস্য- সংস্কৃতি কর্মী সউদ চৌধুরী, প্রাবন্ধিক-গবেষক আহমাদ মাযহার, লেখক-সাংবাদিক ফাহিম রেজা নূর, লেখক আদনান সৈয়দ, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও ব্লগার তানভীর রাব্বানী, সংস্কৃতি কর্মী সাবিনা হাই উর্বি, ফাউন্ডেশনের প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মুরাদ  আকাশ ও ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা উপস্থিত ছিলেন।

কার্যকরী কমিটির সভায় আসন্ন বইমেলাকে সফল করে তোলার জন্য সর্বসম্মতিক্রমে ৮ সদস্য বিশিষ্ট কোর কমিটি গঠিত হয়। এই কমিটির সদস্যরা হলেন, গোলাম ফারুক ভুঁইয়া, ফেরদৌস সাজেদীন, আহমাদ মাযহার, আদনান সৈয়দ, সেমন্তী ওয়াহেদ, তানভীর রাব্বানী ও বিশ্বজিত সাহা। হাসান ফেরদৌস এ কমিটির উপদেষ্টা।

এছাড়া গোলাম ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট ফান্ড রেইজিং কমিটি গঠিত হয়। এই কমিটিতে রয়েছেন ড. নূরন নবী,ডা.  জিয়াউদ্দীন আহমেদ, ফেরদৌস সাজেদীন ও তানভীর রাব্বানী।

নিউ ইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়া জানান্, ৩১ তম বইমেলার অনুষ্ঠানমালা আরো বেশি বই কেন্দ্রিক ও বৈচিত্র্যময় হবে বলে কমিটি সর্বসন্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category