• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে পিঠা উৎসব ও চিত্র প্রদর্শনীর আয়োজন 

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

মশিউর আনন্দ, ঢাকা
ঢাকায় দু’দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলনে আগত বিদেশি অতিথিদের বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় পিঠা উৎসব ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। সম্মেলনের সমাপনী দিন রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে  পিঠা উৎসব ও চিত্র প্রদর্শনীর উদবোধন করেন সম্মেলন আয়োজন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

শান্তি সম্মেলন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং দেশের প্রথিতযশা শিল্পীদের আঁকা ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। স্পিকার প্রদর্শনী ঘুরে দেখেন এবং পিঠা উৎসবে যোগ দেন। বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের সামনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এই প্রদর্শনী ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রদর্শনী প্রাঙ্গণে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের নানা উপকরণ প্রদর্শন করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিগণ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানারকম পণ্য দেখে মুগ্ধ হন এবং বৈচিত্র্যময় স্বাদের পিঠা ও অন্যান্য খাবারের ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি,  পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category