• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

২৭ মার্চ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী  চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে বঙ্গবন্ধু

Reporter Name / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

নিউ ইয়র্ক বাংলা ডেস্ক 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে  ২৭ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে শুরু হয়েছে সেলুলয়েডে বঙ্গবন্ধু শিরোনামে চলচ্চিত্র উৎসব। ৩ দিনব্যাপী এ উৎসবের আয়োজনে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় সেলুলয়েডে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছে এস এস কমিউনিকেশন।
 রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও গবেষক দিলদার হোসেন।
 এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহানূর ,ইউ এস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সানভিস বাই তনী’র সত্ত্বাধিকারী রুবাইয়াত ফাতেমা তনি ও এস এস কমিউনিকেশনের প্রথান নির্বাহী শফিউল্লাহ সুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয় , স্কুল -কলেজের শিক্ষার্থীরা উৎসবে বিনাটিকেটে শুধুমাত্র আইডি কার্ড প্রদর্শন করে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্রগুলো দেখার সুযোগ পাবেন। আর দার্থনার্থীদের জন্য টিকেটের মূল্য নির্ধারন করা হয়েছে ২০ টাকা। যা দিয়ে একদিনে প্রদর্শিত সবগুলো চলচ্চিত্র দেখার সুযোগ থাকছে। ২৭ মার্চ সকাল ১১ টায় বাংলাদেশ দিলাম আর্কাইভ মিলনায়তনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। ৩ দিনব্যাপী এ উৎসবে টাইটেল স্পন্সর সিনেবাজ।  এছাড়া পৃষ্ঠপোষকতায় রয়েছে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, সি এইচ বি ইঞ্জিনিয়ারিং লিমিটেড , ফরচুন গ্রুপ, সানভীস , ইউ – এস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে টেলিপ্রেস।
 ২৭ মার্চ উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় চলচ্চিত্র টুঙ্গি পাড়ার মিয়া ভাই ,  চিরঞ্জীব মুজিব ,বঙ্গবন্ধু ও বাংলাদেশ ও তোমারই হোক জয়। উৎসব চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category