• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

অন্যরকম একটি প্রদর্শনীতে যাবার সুযোগ হল

Reporter Name / ৩২৩ Time View
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

মনিজা রহমান    

রবিবার অন্যরকম একটি প্রদর্শনীতে যাবার সুযোগ হল। আমরা যারা ভিনদেশে থাকি, তাদের কার্টুন প্রদর্শনী দেখার সুযোগ তেমন হয় না। বাংলাদেশের এক সময় বিখ্যাত কার্টুনিস্ট টিপু আলমের সৌজন্যে রবিবার সেই সৌভাগ্য হল।

শৈশবে কার্টুন বলতে বুঝতাম- টম এ্যান্ড জেরি কিংবা থান্ডার ক্যাটস জাতীয় কিছু। স্কুল জীবনে বিচিত্রা উল্টে প্রথমেই পড়ে নিতাম রনবী’র লেখা ‘টোকাই’ কার্টুন। অপ্রিয় অনেক সত্যি টোকাইয়ের মুখ থেকে বলাতেন কার্টুনিস্ট। যখন পেশা হিসেবে সাংবাদিকতা শুরু করলাম, দৈনিক পত্রিকা হাতে নিয়ে কার্টুনটাই আগে দেখা ও পড়া হত। দেশের শীর্ষ পত্রিকায় দুর্দান্ত সব কার্টুন তখন সবার মুখে মুখে ফিরত।

 মানুষের মধ্যে সহনশীলতার অভাবেই কিনা, রাজনৈতিক ও সামাজিক অসঙ্গতি নিয়ে কার্টুন এখন আর আগের মত দেখিনা। এরমধ্যে হাতে গোনা কয়েকজন কার্টুনিস্ট তাদের সৃজনশীলতার প্রকাশ ও প্রতিবাদের হাতিয়ার হিসেবে কার্টুনকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন, টিপু আলম তাদের একজন। রবিবার জ্যাকসন হাইটসে তাঁর একক কার্টুন প্রদর্শনীতে গিয়ে ভালো লাগায় মন আচ্ছন্ন হল।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯৭ সালে আমি যখন ক্রীড়ালোক-রোববার পত্রিকা দিয়ে ক্রীড়া বিষয়ক লেখালেখি শুরু করি, টিপু আলমের সঙ্গে তখন সেখানে পরিচয়। টিপুর স্ত্রী প্রিয়দর্শীনি নুসরাত তন্বী স্নেহের ছোটবোন। যুগপৎ আনন্দ ও মুগ্ধতায় চমৎকার এক সন্ধ্যা কাটল কাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category