• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

অ্যাপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

Reporter Name / ২৯৯ Time View
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ, বাকি ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।
গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত ২৯ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা, যা এর আগের বছর ছিল ৮ টাকা ৯২ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে ২ টাকা ৭৮ পয়সা মুনাফা বেড়েছে।
২০২২ সালের শেয়ারপ্রতি ১১ টাকা ৭০ পয়সা মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের ৩ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার। পাশাপাশি ১০টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার লভ্যাংশ দেবে কোম্পানিটি। আগের বছর অ্যাপেক্স ফুটওয়্যার ৩ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ৩২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মে বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।
গত অর্থবছর শেষে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৬ পয়সায়। এর আগের বছর ছিল ২৪৪ টাকা ৫৮ পয়সা। কোম্পানিটির এক কোটি ১৮ লাখ ১২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৩০৪ টাকা ১০ পয়সা দরে এর শেয়ার লেনদেন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category