• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

আটটি জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন

Reporter Name / ৩৯০ Time View
Update : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

মশিউর আনন্দ:
বুধবার সকাল ১১টায় নবনির্মিত আটটি জেলা শিল্পকলা একাডেমি ভবন শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি। জেলাগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়নগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে ভবন সমূহ উদ্বোধন করেছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আট জেলার জেলা প্রশাসকের সভাকক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর। অনুষ্ঠানে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের ওপর সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও নির্দেশনায় উপস্থাপন করা হয় ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য। পর্যায়ক্রমে একাডেমির শিশুদলের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, ঐতিহ্যবাহী ধামাইল গানের সাথে নৃ্ত্য পরিবেশনা, নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ‘সোহাগ চাঁদ বদনী…’ শিরোনামে লোকনৃত্য এবং বাউল সঙ্গীত নিয়ে নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যালেখ্য ‘সহজ মানুষ’ পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category