• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

আনোয়ার হোসেন মুকুলের কবিতা 

Reporter Name / ৩০৮ Time View
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

 

 

 

ঐ বোঝা চোখ

যে চোখ দুটি গ্রাস করেছিলো আমায় বহুদিন আগে!
আমিতো প্রায়ই নিহত হয়েছিলাম
সেই দিনই
প্রথম দেখায়!!
হাসলেই যার চোখ দুটি বোঝে যায়
অনায়াসে
কি এক অকৃত্রিম সৌন্দর্যে!!
কি অপরুপ রুপে হাসে সে
চোখ বোঝে!!

কতভাবে তাকে জানাতে চেয়েছি,
আকারে ইঙ্গিতে!!
জানানো হয়নি কোন দিন!!
বলা হবেওনা আর কোন দিন!!
ঐ বোঝা চোখ দেখে আমি খুন হতে থাকি
প্রতিদিন, বারবার,  বহুবার!!
ঐ বোঝা চোখ আমি অনুভব করি
শুধুই উপভোগ্যে, সৌন্দর্য মাধুর্যে!!

বড় ইচ্ছে ছিলো রাজা হবো
তাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধুই সে অন্য ঘরে!!

(শেষ ছয় লাইন ধার নিয়েছি কবি হেলাল হাফিজের ” যে জলে আগুন জ্বলে ” কবিতা গ্রন্থের ” ইচ্ছে ছিলো” কবিতা থেকে।)

 

তুমি কি জানো না!!

আমার রয়েছে বিশেষ এক টাইম মেশিন,
যাতে চড়ে আমি ফিরে যাই অতীতের স্মৃতিতে!!

খুঁজে ফিরি কৈশোর যৌবনের সেই দিন গুলোকে,
স্মৃতির সরণি বেয়ে আমি যখন হেঁটে বেড়াই,
কতো কিছুই তো মনে পরে যায়।
আমি ফিরে যেতে পারি বারবার সেখানে ,
কেন নয়!
যেখানে যে রয়েছে আমার সুখের উৎস,
আমার সুস্থতা।

তুমি কি জানো না!!

সেই মেশিনে চড়ে আমি চলে যেতে পারি
আমার স্বপ্নের পরিধি ছুঁতে,
যেখানে যেতে চেয়েছি বারবার,
কিন্তু ছুঁতে পারিনি!
ব্যর্থতা আসলে নতুন শুরুর প্রয়াস মাত্র।

আসলে তুমি কিছুই জানোনা!!

আমি আবারও চেপে বসলাম আমার প্রিয়
টাইম মেশিনে,
তুমি থাকো এখানেই।।

মে ০৭, ২০২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category