• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির শপথ গ্রহণ

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

 

 

নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। স্থানীয় সময় ১৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি পার্টি হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর ই. ওয়াজিদ শিবলীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কবি মিশুক সেলিম। এসময় নির্বাচন কমিশনের অন্যতম সদস্য জাহেদ শরীফ উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া কর্মকর্তারা হলেন- সভাপতি মীর ই. ওয়াজিদ শিবলী (বাংলা টিভি), সিনিয়র সহ-সভাপতি আকবর হায়দার কিরণ (ভয়েস অব আমেরিকা), সাধারণ সম্পাদক মিজানুর রহমান (সাপ্তাহিক দেশ), যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ (এবি টিভি), প্রচার সম্পাদক নিহার সিদ্দিকী (বাংলাভিশন), কার্যকরি সদস্য শহীদুল ইসলাম (ইত্তেফাক/ঠিকানা), মুহাম্মদ শহীদুল্লাহ (চ্যানেল ৭৮৬) ও আমজাদ হোসেন (বাংলা টিভি)। এছাড়া ভার্চুয়ালি শপথ গ্রহণ করেন সহ-সভাপতি শিব্বীর আহমেদ (ভয়েস অব বাংলা), কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন (বাংলা টিভি) ও সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী (এখনসময় ডটকম)।
শপথ গ্রহণের আগে প্রধান নির্বাচন কমিশনার কবি মিশুক সেলিম বলেন, আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আমরা নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচন পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি প্রধান নির্বাচন কমিশনার কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নির্বাচন কমিশনের সদস্য জাহেদ শরীফ বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা করেছি। ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টির প্রয়োজন নেই। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আশাকরি এই কমিটি সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন।
বিদায়ী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন আমাদের স্বচ্ছ একটি কমিটি উপহার দিয়েছেন। তবে আমাদের এই সংগঠনের কিছু উচ্চাভিলাসী কর্মকর্তা নিজেদের কারণে সংগঠনে ভাঙন সৃষ্টির চেষ্টা করছেন। আমি ৫ বছর এই সংগঠনের দায়িত্ব পালন করেছি। এই ৫ বছরে আমাদের অনেক সফলতা এবং ব্যর্থতা রয়েছে। তারপরেও বলতে পারি একটি সুন্দর মনোভাব নিয়ে এবং সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে এই সংগঠন পরিচালনা করেছি। আজকে আমার কাছে ভাল লাগছে একটি সুন্দর পরিবেশে দায়িত্ব হস্তান্তর করছি। তিনি নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মীর ই. ওয়াজিদ শিবলী এবং পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এবং সকলের মতামতের ভিত্তিতে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবার আহবান জানান।


তারা বলেন, আমরা সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে সাংবাদিকদের পেশাদারিত্বের পাশাপাশি এই সংগঠনকে একটি পরিবারের সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় কার্যকরি কমিটির সদস্য পদে একজনকে কো-অপ্ট করার সিদ্ধান্তের পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category