• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

আল আকসায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে কূটনৈতিক পথে জর্ডান

Reporter Name / ৩২১ Time View
Update : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

আর্ন্তজাতিক ডেস্ক: আল আকসায় রমজান মাসে ফিলিস্তিনিদের ওপর শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসন থামাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ১১।  

সোমবার জর্ডানের বাদশাহ এবিষয়ে দুবাইয়ের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে যোগাযোগ করেছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এই আলাপে তিনি, মসজিদুল আকসায় ইসরায়েলের সবধরনের আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে আল আকসায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জর্ডান।  

আগামী বৃহস্পতিবার আল আকসায় ইসরায়েলের অবৈধ পদক্ষেপ ঠেকাতে আরব লিগ কমিটির বৈঠকও ডেকেছে জর্ডান। 


সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category