• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

ইসরায়েল-ফিলিস্তিনকে সংযত হওয়ার আহ্বান ব্লিনকেনের

Reporter Name / ২১৬ Time View
Update : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েল এবং ফিলিস্তিন নেতাদের প্রতি সহিংসতার বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। 

আরব নিউজের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের আল আকসা মসজিদে ঘিরে সহিংসতার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই পক্ষের নেতাদের এই আহ্বান জানালেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে পৃথক টেলিফোনে ব্লিনকেন গাজা, পশ্চিম তীর এবং ইসরায়েলে সহিংসতার চক্র শেষ করার ওপর জোর দেন। তিনি উভয়পক্ষকে সংযম এবং উত্তেজনা ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।  

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করে ফিলিস্তিনের রকেট ছোড়ার জবাবে তারা এ হামলা চালায়।

এর আগে গত রোববার ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার সেখানে সংঘর্ষের ঘটনায় দেড় শতাধিক আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category