• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

উইসিস পুরস্কার আরও
কাজ করতে অনুপ্রাণিত
করবে : ভূমিমন্ত্রী

অর্থকণ্ঠ ডেস্ক / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২


ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, উইসিস পুরস্কার অর্জন ভূমি মন্ত্রণায়ের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। এই স্বীকৃতি আরও ভালোভাবে কাজ করতে আমাদের অনুপ্রাণিত করবে।
সম্প্রতি মে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরের পোপভ সভাকক্ষে আইটিইউসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার আয়োজনে উইসিস পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষে উইসিস পুরস্কার গ্রহণের পর ভূমিমন্ত্রী এ কথা বলেন।
আইটিইউ’র মহাসচিব হাউলিন ঝাও ভূমিমন্ত্রীর হাতে উইসিস পুরস্কারের ট্রফি তুলে দেন। ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, আজকের অবস্থানে আসার যাত্রা খুব সহজ ছিল না। এক সময় বাংলাদেশের পুরো ভূমি সেবা ব্যবস্থা বিশৃঙ্খল ছিল। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এলে এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রথমবারের মতো ভূমি সেবা ডিজিটালাইজেশনের পরিকল্পনা নেওয়া হয়। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে আজ আমরা ডিজিটাল ব্যবস্থার অংশ হয়েছি। এ সময় প্রধানমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে উইসিস ফোরামকে ধন্যবাদ জানান সাইফুজ্জামান চৌধুরী । তিনি বলেন, উইসিস পুরস্কার অর্জনে মানুষ ও দেশের কল্যাণে আরও বেশি কাজ করার জন্য আমাদের কাঁধে আরও দায়িত্ব চলে এসেছে।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি (উন্নয়ন) কর ব্যবস্থা আইসিটি খাতে বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত উইসিস তথা ডব্লিউএসআইএস (ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি) পুরস্কার প্রতিযোগিতায় ‘তথ্য-প্রযুক্তির প্রয়োগ : জীবনের সব ক্ষেত্রে কল্যাণে-ই-সরকার’ শীর্ষক ৭ নম্বর শ্রেণিতে সেরা প্রকল্প/উদ্যোগ হিসেবে বিজয়ী হয়েছে। মোট ১৮টি শ্রেণিতে উইসিস পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গবেষক, বেসরকারি খাত এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং পুরস্কার বিজয়ী বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category