• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

এই ভোর…..এই আলো…সিনহা মনসুর

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

 

 

 আকবর হায়দার কিরন

আমার প্রিয় ভাই অলি আমার জন্যে কতো ভালোবাসতো। আমার জীবনের বিশেষ অধায়ের সময় সে  কিযে অস্থির ছিলো। আমার বন্ধু সিনহা এম এ সাইদের ছোট ভাই অলি, যার নাম সিনহা মনসুর। ওর ডাক নাম অলি। আমি তাকে প্রায় ৪০ বছরের। প্রবাসে এসে সব সময় আমাকে পছন্দ করেছে, যোগাযোগ রেখেছে। একজন বিশিষ্ট চিকিৎসক হলেও একজন ভালো লেখক। লেখালেখি নিয়ে প্রায় আমার সাথে আলাপ করতো। ওর জন্মদিনে আমি ও নিহার সিদ্দিকী ভাই যেতে পারিনি। এই কষ্ট কোনদিন  ভুলবোনা।
অক্টোবর এর ৩ তারিখে  তার হাসপাতালে  ফেসবুকে লিখেছে  ‘
ভোরের প্রথম আলো আমাকে সে কথাই মনে করিয়ে দিল!’

এই ভোর…..এই আলো…

যথারীতি আমার ঘুম ভাংলো ভোর সাডে পাঁচটায়।ওই সময়টায় আমি হতনদন্ত হয়ে হাসপাতালের পথে রওয়ানা দেই! যদিও ভোর… আমি ভোরের দিকে তাকাই না! আমার চোখ থাকে হাইওয়ের দিকে। হাইওয়েতে তখন শত শত গাড়ি। সবাই কাজে যাচ্ছে।কফির কাপে চুমুক দিতে দিতে কখনো মাঝলেনে কখনোবা বামলেনে গাড়ি চালাই!
সবার কি ব্যস্ততা!
আমরা কেবলই ছুটছি!
আমরা কেবলই ছুটছি!

আজকের দিনটা ব্যতিক্রম।আমার কাজ নেই। আমি বেড়াতে এসেছি আটলান্টায়, আমার অগ্রজ নাজির সিনহা’র বাসায়।
ঘুম ভাংতেই চলে কফি হাতে এলাম ব্যাকইয়ারডে।চেয়ারে বসে কফি খেতে খেতে বহুদিন পরে  উপভোগ করলাম ভোর!

দূরে সূর্যের আভাস…পাখিদের গান… গাছের পাতায় ফাঁকে ফাঁকে সূর্যের আলো! সবুজ প্রান্তরে শিশিরের আস্তরণ!
আহা…. কি সুন্দর এই ভোর!
কি সুন্দর এই আলো!’
কি সুন্দর এই শিশির!
(ভিডিও দেখুন)

মনের কোনে উঁকি মারে পবিত্র কোরআনের সুরা আর-রাহমানের আয়াত:
‘ফাবি আইয়ে আলা ই রাব্বি কুমা তুকাজ্জিবান’
অর্থাৎ
‘এবং তোমরা তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে’!

অকসিজেন থেকে পানি… পানি থেকে ফলমূল … ফলমূল থেকে খাদ্য …. এই রংগীন ভোর….কোন নিয়ামতকেই অস্বীকার করা যায় না!

ভোরের প্রথম আলো আমাকে সে কথাই মনে করিয়ে দিল!

সিনহা মনসুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category