• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন মৌসুমী

Reporter Name / ৪৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

 

উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হয়ে গেলো দুদিনব্যাপী একটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। নবান্ন হলরুমে এ উৎসবের আয়োজন করে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। বুধবার এই উৎসবের উদ্বোধন করেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক মনজুর আহমেদ, সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট নাসির উদ্দিন খান পল, খ্যাতিমান অভিনেত্রী রেখা আহমেদ। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ এর কর্ণধার গোপাল সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী স্বাধীন মজুমদার।

অভিনেত্রী মৌসুমী বলেন, সুচিত্রা সেন এমন একটি ভালোবাসার নাম, যার কোনও শেষ নেই। তিনি জানান, সুচিত্রা সেন অভিনিত এমন কোন চলচ্চিত্র নেই যেটি আমি দেখিনি। বলেন এই মহানায়িকাকে অনুসরণ করেই আমার মতো অনেকেই চলচ্চিত্রে পা রেখেছেন। পরে সুচিত্রা সেন অভিনিত একটি চলচ্চিত্র থেকে এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো এই গানের অংশ বিশেষ তিনি গেয়ে শোনান। মিলনাতয়ন ভর্তি দর্শনার্থীরা তখন আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উৎসবের প্রথম দিন একটি ছবি প্রদর্শিত হয়।

 

কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর সপরিবারে তাঁরা ভারতে চলে যান। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেন জুটির অভিনয় জনপ্রিয়তার সকল সীমানা ছাড়িয়ে গেছে। ভারত এবং বাংলাদেশে উত্তম-সুচিত্রা আজও জনপ্রিয়।

## ছবিগুলো তুলেছেন সিনিয়র সাংবাদিক লেখক মাইন উদ্দিন আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category