• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

চুয়াডাঙ্গার জীবননগরে বন্ধ ঘর থেকে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার

Reporter Name / ৩০৭ Time View
Update : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

মোহাম্মদ আবদুল্লাহ ,চুয়াডাঙ্গা থেকে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রাম থেকে  বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সে ধান্যখোলা গ্রামের মল্লিক মন্ডলের ছেলে শমসের আলী (৪০)। পুলিশের ধারণা ৩/৪ দিন আগে কোনো এক সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) বিকালের দিকে শমসের আলীর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী বাসিন্দারা দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেন ঘরের ভেতর শমসের আলীর পচাগলা দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে জীবননগর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

জানা যায়, শমসের আলী ছিলেন পেশায় ব্যাটারিচালিত পাখিভ্যান চালক। সে ধান্যখোলা গ্রামের একটি নির্জন স্থানে একাকী বসবাস করতেন। তার স্ত্রী ও সন্তান জীবননগর পৌর এলাকার তেতুলিয়া গ্রামে বসবাস করেন। শমসের আলী সারা দিন ভ্যান চালিয়ে রাতে ব্যাটারি চার্জ দিত এবং রাইস কুকারে রান্না করতেন। ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে সে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। আশেপাশে কোনো মানুষ না থাকায় কেউ টের পায়নি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ধান্যখোলা গ্রাম থেকে ভ্যানচালক শমসেরের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা যায় শমসের আলী ৩/৪ দিন আগে কোনো এক সময় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category