• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

চুয়াডাঙ্গায় বিজিবির সোর্সকে গুলি করে হত্যা

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

 

চুয়াডাঙ্গার দর্শনা থানার সীমান্তবর্তী নাস্তিপুরে হজরত আলী (৫৮) নামে বিজিবির এক সোর্সকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

হজরত আলী বিজিবির সোর্স ছিলেন বলে নিশ্চিত করেছেন বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। পরে দেখতে পান ঘরের খোলা জানালা দিয়ে হজরত আলীর মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের ডা. সোহরাব হোসেন বলেন, মাথায় গুলি লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রায় আধ ঘণ্টা চেষ্টা করেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। প্রচুর রক্তক্ষরণের কারণেই তিনি মারা গেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হজরত আলী বিজিবির সোর্স ছিলেন। ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে গুলি করেছে তাকে। খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিহত হজরত আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category