• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

চুয়াডাঙ্গায় মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

Reporter Name / ২৬৪ Time View
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৩ জন। সোমবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা সেতুর অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত-আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঘোড়ামাড়া সেতুর অদূরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দাঁড়িয়ে থাকা আলমসাধুর যাত্রীসহ মোট পাঁচজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। তার মধ্যে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা আলমসাধুকে ধাক্কা দেয়।

এতে ওই মোটরসাইকেলের চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মারা যান এক মোটরসাইকেলচালক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমসাধুর এক যাত্রী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান একজন। কিছুক্ষণ পর আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category