• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত-২

Reporter Name / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অবৈধ যান আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র সহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।

সোমবার রাত ৭ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা বাজারের নিকট কানা পুকুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের কায়েস আলীর ছেলে রিফাত হোসেন (১৮) ও দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে লাল্টু মিয়া(২২)।
স্থানী সূত্রে জানা যায়, আরএফএল কোম্পানির একটি আলমসাধু গাড়ি চুয়াডাঙ্গা থেকে দর্শনার উদ্দেশ্যে যাচ্ছিল। সোমবার রাত সাত টার দিকে দামুড়হুদা উপজেলায় কাঁঠাল তলা বাজারের নিকট অবস্থিত কানা পুকুর নামক স্থানে মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী লাল্টু মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

সংবাদ পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত হোসেন এর মৃত্যু হয়।

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.তরিকুল ইসলাম বলেন, দূর্ঘটনায় আহত রিফাত হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত মানিকের চিকিৎসা চলছে তবে সে এখন শঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category