• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Headline
২৮-২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ‘থিংক বাংলাদেশ’ স্লোগানে ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৫৪ Time View
Update : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকেঃ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে জেলা প্রশাসনের আমন্ত্রণে ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইফতার মাহফিলে জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো: ইশতিয়াক, বীর প্রতীক সাঈদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন র্ট্যাইবুনালের বিচারক মুসরাত জেরিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, এনএসআই-এর উপ-পরিচালক জামিল সিদ্দিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গণমাধ্যমকর্মীরা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, আইনজীবীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category