• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

ছেলের প্রেমের বিরোধে বাবা খুন: ব্রীজের নিচে কন্যা শিশুর লাশ

Reporter Name / ২৫৯ Time View
Update : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

 

 

জাফর আলম, কক্সবাজার, ১৩ জানুয়ারি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ছেলের প্রেমের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা খুন হয়েছেন।শুক্রবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার ব্রীজের নীচ থেকে দেড় বছর বয়সী অজ্ঞাতনামা কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন আক্তার আহমদ (৫০)। এর আগে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি।মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্তার আহমদের ছেলের মোঃ জিসানের সঙ্গে পার্শ্ববর্তী নাসির উদ্দীনের মেয়ের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে দু’পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আহত হন আক্তার আহমদ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে,শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার ব্রীজের নীচ থেকে অজ্ঞাত কন্যা শিশুর মরদেহ উদ্ধারের ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার এসআই শেখ ইফতেখার মাহমুদ জানান, (শুক্রবার) সকাল সাড়ে ৯ টার দিকে গ্রাম পুলিশের দেওয়া খবরের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। নিহত শিশুর লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category