• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
২০২৬-২০২৮ মেয়াদে এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা মোহাম্মদ শহীদুজ্জামান, সভাপতি মোয়াজ্জেম এইচ. চৌধুরী, মহাসচিব ২৮-২৯ ডিসেম্বও ঢাকায় অনুষ্ঠিত হবে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ সিঙ্গাপুরে আজ ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন

জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা

Reporter Name / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

নিউইয়র্ক-বাংলা ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দিবসের কর্মসূচি অনুযায়ী সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মরণে স্থাপিত অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত “টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি” প্রতিপাদ্যের অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি এবং পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন। সেখানে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) এর প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘প্রয়াস’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ফোসা’ পরিবারের শিশুরাও অংশগ্রহণ করে।  এ অনুষ্ঠানে ফোসা-এর পক্ষ হতে প্রয়াস-এর শিশু শিক্ষার্থীদের কল্যাণে এক লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category