• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Headline
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম গ্লোবাল বিজনেস সামিট ২০২৬ দেশের বিউটি ও লাইফস্টাইল শিল্পে এক সংগ্রামী নারীর গল্পগাথা -তাসলিমা চৌধুরী কনা আলম সাকিফ শামীম – ব্যবস্থাপনা পরিচালক জিএফবি গ্রুপকে সুগন্ধি ও ওডোর নিউট্রালাইজিং প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখতে চাই -গোলাম ফারুক ভূঁইয়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি

জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

 

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

পাবনার ঈশ্বরদী উপজেলার জমজ ভাই সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদের সঙ্গে জমজ বোন সাদিয়া খানমও নাদিয়া খানের বিয়ে হয়েছে। শনিবার ২৬ শে ফেব্রুয়ারি ঈশ্বরদী পৌর এলাকায় উপজেলা রোডের দড়ি নারিচা এলাকায় এ বিয়ে অনুষ্ঠিত হয়। বর সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদ নওগাঁ জেলার মহাদেবপুর থানা শ্যামপুর ইউনিয়নের কুড়িগ্রামের সেকেন্দার আলী ছেলে। আর কোনে সাদিয়া ও নাদিয়া ঈশ্বরদী শহরের দড়ি নারিচা এলাকার কুদ্দুস আলীর মেয়ে।জানা যায়,কনের বাবা কুদ্দুস

আলী ও মা শিল্পী খাতুনের ইচ্ছে ছিল জমজ মেয়েদের একসঙ্গে বিয়ে দিবেন।কিন্তু একসঙ্গে যমজ ছেলে পেয়ে যাবেন এমনটা ভাবেননি। এমন বর পাওয়ায় তারা অনেক খুশি। জমজ জামাই পাওয়ার বিষয়ে কনের বাবা কুদ্দুস আলী জানান, ঈশ্বরদী পৌর এলাকার দড়ি নারিচা বউবাজারের কাপড়ের দোকানের একজন ক্রেতা আসেন। এ সময় যমজ দু বোন কে চোখে দেখে পছন্দ হয়। পরে ওই ক্রেতার মাধ্যমে নওগাঁ জমজ পাত্রের সন্ধান পান তিনি। এরপর খোঁজখবর নিয়ে পাত্রের পরিবারের কাছে প্রস্তাব পাঠানো হয়। আলাপ-আলোচনার পর তাদের বিয়ের তারিখ ঠিক হয়। জমজ বর-কনের এ বিয়েতে এলাকার মানুষের ব্যাপক কৌতূহল জন্মায়। গ্রামের অনেকে বিয়ে বাড়িতে গিয়ে জমজ বর কনের সঙ্গে সেলফি তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category