• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
Top 3 cách tải game Sunwin an toàn tuyệt đối: Cẩm nang cho game thủ বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদ বিজিএমইএ এর দায়িত্ব গ্রহন করেছেন টেকসই উন্নয়ন অর্জনে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ, গবেষণা ও নীতি প্রণয়ন জরুরি -অধ্যাপক ড. ইয়াসমীন ডা. সিনথিয়া আলম ত্বকচর্চার নতুন দিগন্তের পথপ্রদর্শক কানাডায় নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা ও সরকারি সহযোগিতা নিশ্চিত করছি -আরিফুর রহমান, P.Eng. ৩৯তম ফোবানা সম্মেলনের প্রচারে নিউইয়র্ক সফরে হোস্ট কমিটি শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫ তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও নারী-শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা

‘টাকা পাচারকারীরা সাধারণ ক্ষমার আওতায় আসছে’

অর্থকণ্ঠ প্রতিবেদক / ১৯০ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

বিদেশে টাকা পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে আগামী বাজেটে ট্যাক্স দিয়ে পাচার হওয়া টাকা বৈধ পথে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
যারা টাকা পাচার করেছে তারা ট্যাক্স দিয়ে ’রেকর্ড’ হতে চাইবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে তো এ সুযোগ অনেকে নিয়েছে। ইন্দোনেশিয়ায় যখন এমন একটি এমনেস্টি (সাধারণ ক্ষমা) ঘোষণা করল, তখন অনেক টাকা দেশে ফেরত এসেছে। আমরা বিশ্বাস করি আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছে, তারা এ সুযোগ কাজে লাগাবে। তাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি সুযোগ, সেটি তারা কাজে লাগাবে। আমাদের সব দিক থেকেই চেষ্টা করতে হবে। যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে, সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ। এই ধরনের এমনেস্টি (সাধারণ ক্ষমা) বিভিন্ন দেশ দিয়ে থাকে বলে জানান মন্ত্রী।
নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নিয়ে বিদেশে থাকা টাকা ফিরিয়ে আনার সুযোগ মিলছে, সে বিষয়ে তিনি বলেন, এটি আপনারা বাজেটে পাবেন। আর বাংলাদেশ ব্যাংক যেটি করছে সেটি বাজেটের আগেই করছে।
বিদেশ থেকে ৫ হাজারের বেশি ডলার পাঠানোর ক্ষেত্রেও ডকুমেন্টস লাগবে না, এতে বিদেশ থেকে কালো টাকা আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাইছি যেসমস্ত কালো টাকা এ দেশ থেকে বিভিন্ন সময় গেছে, বিভিন্ন সোর্স থেকে আমরা সেটি জানতে পারি।
অনেক সময় বলা হয় বিদেশে যারা টাকা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি। বিভিন্ন মাধ্যমে আমরা দেখি দেশ থেকে টাকা চলে গেছে। বিদেশে যে টাকা চলে গেছে, আমরা বলেছি যাতে টাকাগুলো আমাদের দেশে ফেরত আসে। অর্থকণ্ঠ প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category